1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন

মুনছুর রহমান,জেলা প্রতিনিধি(জয়পুরহাট):
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজিপুরে গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কালাই সাংবাদিক পরিষদ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকদের সাথে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন জনতা যোগদেন। মানববন্ধনে কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুনছুর রহমান, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধক্ষ্য আব্দুল বাতেন, কালাই বিএম কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক, রেজুয়ানুল হক, ফেরদৌস বারী সোহেল, তাইফুর রহমান বাবু প্রমুখ।

সভাপতি শাহারুল আলম বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’ সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই।  সহ সভাপতি মুনছুর রহমান বলেন- সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com