
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন , বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থেকে ভাগ্যের উন্নয়ন করে আসছে।
তিনি বলেন , বাংলাদেশের গণতন্ত্র রক্ষা,স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকার থেকে জনগণ মুক্তি পেয়েছে। চাঁদাবাজি ,সন্ত্রাস ,দুর্নীতি , গুম-খুন ছিল বিগত সরকারের নিত্যদিনের কাজ। বিগত সরকারের আমলে বিএনপি’র নেতাকর্মী , আলেম-ওলামা সহ নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছিলো। ওই সময় হাজার হাজার নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেয়া হয়েছিলো। এসব মামলায় এখনো পর্যন্ত আমাদের মাসের অর্ধেক সময় কোর্টে থাকতে হয়।
তিনি আরো বলেন , বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল গায়েবী মামলা প্রত্যাহার সহ সকল গুম হত্যার বিচার বাংলার মাটিতেই করতে হবে। দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোন মতেই গ্রহণযোগ্য নয়,দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এছাড়াও তারুণ্যের সমাবেশ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ ও তারুণ্যের অহংকার , দেশনায়ক তারেক রহমান এবং আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ , সকল অপকর্ম থেকে দূরে থেকে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান এবং নতুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষেই হোক এই প্রত্যাশা করেন।
আজিজুল বারী হেলাল নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন বিএনপি কোনোদিন চাঁদাবাজ পছন্দ করে না , সন্ত্রাসী ভূমিদস্যু , দখলবাজ মাদক ব্যবসায়ী,টেন্ডার সিন্ডিকেট , এরা কোন বিএনপি লোক হতে পারে না। তিনি বলেন কোনো দখলবাজ টেন্ডারবাজ চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না।
আজিজুল বারী হেলাল আরো বলেন , শেখ হাসিনার মত যাতে আর কারো পালাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রতিপক্ষরা বিভিন্ন উস্কানিমূলক কথা বলবে , বিভিন্ন উস্কানিমূলক কাজ করবে আমরা ওই ফাঁদে পা দিব না , আমরা কোন টেন্ডারবাজ চাঁদাবাজ নই,আওয়ামী লীগের রেখে যাওয়া কোন সম্পত্তি ভোগ করি নাই।
আজিজুল বারী হেলাল ৯ আগস্ট বিকেল ৪ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।
ছাগলাদাহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম , জেলা যুবদলের আহ্বায়ক মোঃ এবাদুল হক রুবায়েদ , জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবু সাঈদ , জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী , উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাইমুল হক ও মোল্লা হুমায়ুন কবির। সাবেক ছাত্রনেতা মোঃ রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী, তরিকুল রুমি , খালিদ হাসান , বোরহান সরদারসহ জেলা উপজেলা , ইউনিয়ান ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।