1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাটিকুমরুলে চালকদের সাথে ডি আইজির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাটিকুমরুলে চালকদের সাথে ডি আইজির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি, অটোভ্যান, লেগুনা, ট্রাক ও মাইক্রোবাস চালকদের সাথে হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, পশ্চিম) আবুল কালাম আজাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিআইজি আবুল কালাম আজাদ মহাসড়কে চলাচলরত চালকদের বাইলেন ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ও বিভিন্ন পরামর্শ দেন। এ ছাড়া তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে জানতে চান এবং আলোচনা করেন।

পরে তিনি হাটিকুমরুল হাইওয়ে থানা প্রাঙ্গণে কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com