1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার

 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গতকাল গোবিন্দগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা ইয়াসমিন সুলতানা এ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক – প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান মাসব্যাপী সারাদেশে চলবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এ অভিযানের মাধ্যমে একাধারে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি জৈববৈচিত্র্য রক্ষা পাবে।

উপজেলার ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরাসরি খাস ও পতিত জমিতে, সড়কসহ উপজেলা পরিষদ, শিশু পার্ক, আনসার ও ভিডিপি ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য দেশ গড়তে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com