1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিরপেক্ষ নির্বাচনের দাবীতে কাজিপুরে জামায়াতের গণমিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিরপেক্ষ নির্বাচনের দাবীতে কাজিপুরে জামায়াতের গণমিছিল

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার

জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবীতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে আলমপুর চৌরাস্তায় এসে পৌঁছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখা এর আয়োজন করে।

পরে আলমপুর চৌরাস্তা গোল চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমীর আলহাজ্ব মাওলানা শাহীনুর আলম। এসময় তিনি বলেন, ‘সব দলই সংস্কার চায়, শুধু দু-একটি দল ছাড়া। জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা। পরে আমরা অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে তাঁদের সাথে আন্দোলন করে সফলতা পাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে হবে অনতিবিলম্বে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সবাইকে সমান সুযোগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে যারা খুন করেছে সঠিক তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির কাজিপুর উপজেলা শাখার আমীর মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার।

কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলটির সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলার আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, কাজিপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মো. শাহিনুর আলম প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com