
সিরাজগঞ্জ এর র্যাব-১২,দিকনির্দেশনায় অদ্য ২০ আগস্ট রোজ মঙ্গলবার ২০২৫ র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রামারচরস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন দৌলতপুর উপজেলার ৪নং হোগলবাড়ীয়া ইউনিয়নের মুসলিমনগরের মৃত এয়ার আলীর পুত্র মোঃ সাহাজুল বিশ্বাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে গাড়ীতে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় ক্রায়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।