
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর সদস্যরা।
শনিবার সকালে র্যাব-১২-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে র্যাব-১২-এর একটি আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত ‘নুরজাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১০৫ গ্রাম হেরোইনসহ মোছা. রেকসোনা বেগম (৩২) নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসে করে হেরোইন বহন করতেন এবং ময়মনসিংহ জেলাসহ তার আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত রেকসোনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে।
এ বিষয়ে র্যাব-১২-এর সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে