1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ কামারখন্দে জাতীয় পরিচয়পত্র করতে এসে এই দুই রোহিঙ্গা আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ কামারখন্দে জাতীয় পরিচয়পত্র করতে এসে এই দুই রোহিঙ্গা আটক

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯১ বার

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক হয়েছেন। এরপর তার স্বামী পরিচয়দানকারী মো. আনিস (৪০) নামে আরও একজনকে আটক করে পুলিশ।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে রোকেয়া বেগম এবং পরে তার স্বামী পরিচয়দানকারী মো. আনিসকে আটক করা  হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে তাকে ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, আজ সকালে ইউএনও কার্যালয়ে রোকেয়া বেগমকে নেওয়া হলে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

কামারখন্দের ইউএনও অনামিকা নজরুল বলেন, আটক দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। আজ দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, দুই রোহিঙ্গা আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com