1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর বেনাপোল এলাকা হতে ৮৫ কেজি গাঁজাসহ আটক -১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর বেনাপোল এলাকা হতে ৮৫ কেজি গাঁজাসহ আটক -১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮১ বার

র‍্যাব -৬ যশোর বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুর ইউনিয়নের মানকিয়া পুর্ব পাড়ার লালটুর বসত বাড়ি এলাকা হতে ৮৫ কেজি গাঁজাসহ কুখ্যাত ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।
র‍্যাব -৬ যশোর ক্যাভ্গোপের অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৮ আগষ্ট ২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর বেনাপোল পোর্ট থানাধীন ০৩নং বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্ব পাড়া) লাল্টুর বসতবাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ হতে ০৪ (চার) টি বস্তায় ৮৫ (পঁচাশি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,০০,০০০/= (সতের লক্ষ) টাকা।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত অভিযুক্ত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com