1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার

 

নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ।গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরে গণঅধিকার পরিষদের পাশাপাশি ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল অপচেষ্টা ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।
বিক্ষোভ সমাবেশে জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com