1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত। যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজমাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ড. ইউনূস পরিষ্কার বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বিএনপির দায়িত্ব পুরো দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা। আমি আবারও স্পষ্ট করে বলছি, যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজই শপথ নাও—আইনশৃঙ্খলা যেন অবনতির দিকে না যায়।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সামনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই দায়িত্ব বিএনপির নেতা-কর্মীদের নিতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি, এই দায়িত্ব গ্রহণ করেছি।’

পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজমাঠে জড়ো হন নেতা-কর্মীরা। এ সময় কিশোর-কিশোরীদের কেউ বেগম খালেদা জিয়ার সাজে, আবার কেউ শহীদ জিয়াউর রহমানের সাজে অংশ নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com