1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সিরাজগঞ্জ ০২ সেপ্টেম্বর ২০২৫ র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সাতটিকরী তালতলা বাজারের সামনে ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিগণ ১। মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা, ২। মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন, ৩। মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক, সর্ব সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ তারা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় নিজ হেফাজতে রেখে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com