1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

 

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ডাকাত দলটি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।

আব্দুল হামিদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়াও চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com