1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ র‌্যাব-১২,এর অভিযানে ৪৮,৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকাসহ ০১ জন গ্রেফতার - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ র‌্যাব-১২,এর অভিযানে ৪৮,৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকাসহ ০১ জন গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

সিরাজগঞ্জ র‌্যাব-১২,এর অভিযানে সদর থানা এলাকা হতে ৪৮,৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকাসহ ০১ জন গ্রেফতার ও ০১টি মোটরসাইকেল জব্দ।
সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৫.২৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল, “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়) সাকিনস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে” একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ১০০০/-(এক হাজার) টাকার নোট ২৯(ঊনত্রিশ)টি, ৫০০/-(পাঁচশত) টাকার নোট ৩১(একত্রিশ)টি, ২০০(দুইশত) টাকার নোট ২০(বিশ)টিসহ সর্বমোট ৪৮,৫০০/-(আটচল্লিশ হাজার পাঁচশত) টাকার মোট ৮০ (আশি) টি জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকা এবং জাল নোট কারবার হতে উপার্জনকৃত বাংলাদেশী ৮,৯৯০/- (আট হাজার নয়শত নব্বই) টাকার মোট ১০১ (একশত এক) টি খাঁটি নোট, ০১টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামি মোঃ রঞ্জু আহমেদ (৪০), পিতা-মৃত আফের প্রামানিক, সাং-বড় হামকুড়িয়া, ইউপি-শিয়ালকোল, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করিয়া আসছে।

গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com