1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসী।

মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত কৃষক এস এম সোহাগ সরকার।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে আমরা ভুক্তভোগীরা ৩ বছর ধরে নানা বিষয়ে অভিযোগ দাখিল করে আসছি। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়েই যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও উপজেলা প্রশাসন শুনানির নামে নাকট চালিয়ে যাচ্ছে।

এ সময় অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে উপস্থিত প্রায় শতাধিক নারী পুরুষ মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে এক বিক্ষোভ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com