
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ময়মনসিংহের ভালুকা শহরে পি.আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- ১৫৫ ময়মনসিংহ ১১ ভালুকা আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ভালুকা উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু। উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহিন সহ সিনিয়র নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের ৫দফা দাবি হল- (০১) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন। (০২) পি.আর পদ্ধতিতে আগামী নির্বাচন। (০৩) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। (০৪) অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। (০৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ময়মনসিংহ বিভাগীয় প্রধান;-মোঃ সজীব হোসাইন 



















