1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতার পদত্যাগ - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

সিরাজগঞ্জের কাজিপুরে ৫ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে তারা একত্রিত হয়ে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
লিখিত ঘোষণায় তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তারা বলেন, আমরা আমাদের ব্যক্তিগত কারণে আমাদের দলীয় পদ থেকে পদত্যাগ করছি। এই ব্যাপারে তাদের কেউ কোনো প্রকারের চাপ প্রদান করেনি বলে উল্লেখ করেন । এসময় সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের ভবিষ্যত জীবনের কথা চিন্তা ভাবনা করে স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পদত্যাগকারীগণ চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com