তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান

তিস্তা নদী রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীভিত্তিক কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে “তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধা জেলা শাখা”র পক্ষ থেকে জেলা প্রশাসকের  বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

০৫/০১০/২০২৫ ইং রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাড. আব্দুস সালামসহ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণ। এই নদীর বুকে এখন বালুচর ও খরা— যা কৃষি উৎপাদন, মাছ ধরা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অবিলম্বে তিস্তা নদীর পুনরুদ্ধার, খনন ও তীর সংরক্ষণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, ভারত থেকে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারাজ এলাকার কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং নদী সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান

আপলোডের সময় : 06:30:16 pm, Sunday, 5 October 2025