1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিশুরা জাতির ভবিষ্যৎ ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস উদযাপিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিশুরা জাতির ভবিষ্যৎ ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস উদযাপিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার

 

শিশুর হাসি, রাঙা ভোর উন্নয়নের মূল আলো প্রতিপাদ্যে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস -২০২৫। ০৬ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষাদান ও বিকাশে আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এই ধরনের দিবস শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কে সমাজকে আরও সচেতন করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। তিনি বলেন, একটি শিশুও যেন অবহেলিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ, এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা শিশুদের সৃজনশীলতা বিকাশে অভিভাবকদের উদ্বুদ্ধ করেন এবং স্কুলভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com