1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক জিয়ার ৩১ দফার প্রচারে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক জিয়ার ৩১ দফার প্রচারে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, সময় এসেছে কাজিপুরে বিএনপির ৫৪ বছরের ইতিহাস পাল্টানোর। কোন সময়েই কাজিপুরে বিএনপি এমপি ইলেকশনে জয়লাভ করতে পারে নাই। আমি দীর্ঘ ১৭ বছর উপজেলা বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। এখনও মাঠে রয়েছি। তাই আশা করি তারেক জিযার ঘোষণা অনুযায়ী দল এবার আমাকেই এমপির মনোনয়ন দেবেন। আর সেটি হলে অবশ্যই ইতিহাস পাল্টানোর জন্যে কাজিপুরবাসী একজোট হয়েছে। আশা করবো দল এবার ভুল সিদ্ধান্ত নেবে না।
তিনি আরও বলেন, গতকাল মিডিয়ার কল্যাণে কাজিপুরবাসীসহ সারা দেশবাসী দেখেছে আমার স্বল্প সময়ের ডাকে মানুষ কিভাবে ভালোবেসে সাড়া দিয়েছে।
প্রচারণাকালে সেলিম রেজার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজওয়ানুর লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম আহমেদ রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com