1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় গরু চুরির ঘটনায় জনতার তাড়া, শেষমেশ গণপিটুনিতে মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় গরু চুরির ঘটনায় জনতার তাড়া, শেষমেশ গণপিটুনিতে মৃত্যু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঝার এলাকার আব্দুস সালাম নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চোরচক্র তিনটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে পালানোর চেষ্টা করে।
চুরির খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন দ্রুত ধাওয়া দেয় এবং নাসিরাবাদ এলাকায় গিয়ে পিকআপটি ঘিরে ফেলে। এসময় চোরেরা পালানোর চেষ্টা করলে তিনজন স্থানীয়দের হাতে ধরা পড়ে।

পিকআপে থাকা বাকিরা গরু নিয়ে পালাতে সক্ষম হলেও ধরা পড়া তিনজন আত্মরক্ষায় পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।
পরে এলাকাবাসী তাদের পুকুর থেকে টেনে তুলে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী বলেন,
রাত আনুমানিক আড়াইটার দিকে গরু চুরির ঘটনায় তিনজনকে গণপিটুনি দেয়া হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com