1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পৌঁছে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পৌঁছে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গাইবান্ধা-সদর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আনিসুজ্জামান খান বাবু আজ (বৃহস্পতিবার) গাইবান্ধায় এসে পৌঁছালে সাধারণ জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
শহরের বিভিন্ন স্থান ঘুরে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় চারদিক থেকে ‘দেশনেত্রীর সালাম নিন, ধানের শীষে ভোট দিন’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গাইবান্ধা সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মানুষ তার আগমন উপলক্ষে সমবেত হন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আনিসুজ্জামান খান বাবু এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জনগণের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উপস্থিতিতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর নেতা তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভোট ও ভালোবাসাই আমার শক্তি।”

 

দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগে অংশ নেন এবং আগাম নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com