
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ১৯-১১-২০২৫ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ০১.৫০ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/পলাশ কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু উত্তর থানার বিপরীত পাশে খানবাড়ী টু ঢাকা এক্সপ্রেসওয়ের পাশে খানবাড়ী সিএনজিস্ট্যান্ড-এ অভিযান পরিচালনা করে।
এসময় অভিযুক্ত শমসের আলী (৩২), পিতা-মৃত আসাদুল্লাহ, মাতা- জাহানারা বেগম, সাং-হাসান নগর, থানা- কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা, এ/পি-সাং- পানালিয়া শমসাবাদ বটতলা (রেজাউল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া), থানা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা, অভিযুক্ত মোঃ রানা (৩৮), পিতা-আমিন উদ্দিন, মাতা- মৃত আমেনা, সাং- পালের চর, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, এ/পি সাং- খোলামোড়া, আটিবাজার, (মতিন মাস্টারের বাড়ির ভাড়াটিয়া), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা এবং অভিযুক্ত অছির উদ্দিন (৪০), পিতা- জয়নাল উদ্দিন, মাতা- আকলিমা খাতুন, সাং- বদ্দীপুর, কৃষ্ণপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ’গণকে গ্রেফতারপূর্বক তল্লাশিকালে তাদের নিজ উপস্থাপন মতে ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিল, প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরি, মুখ কর্ক দ্বারা আটকানো, প্রতিটি বোতলের গায়ে Rx Triprohlidine Hydrochloride & Codine Phosphate Cough Syrup PHENSEDYL লিখা আছে। যার ওজন (১০০x৪০০)=৪০,০০০ মিঃ লিঃ ও বাজার মূল্য (৪০০০x৪০০)= ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।