1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার

জয়পুরহাট-০২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক সচিব আব্দুল বারী এর মনোনয়ন পরিবর্তন চেয়ে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ ২৩ নভেম্বর রোববার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড চত্বরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির একাংশের কর্মী- সমর্থকরা এ বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মহাসড়কের দুইপাশে প্রায় আধাঘন্টা যানজট লেগে ছিল। মনোনয়ন না পাওয়ায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সমর্থিত নেতাকর্মীরা আজকের বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এফতাদুল হক বলেন, বিগত সময়ে প্রকৌশলী গোলাম মোস্তফা মাঠে থেকেছেন, অনেক নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে । অথচ গত ১৫ বছর যাকে মাঠে দেখা যায়নি তাকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পূর্নবিবেচনা করে তাকে গোলাম মোস্তফা কে চূড়ান্ত প্রার্থী করার দাবীতে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। দল আমাদের নেতার কথা বিবেচনা করবে বলে আমরা আশা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com