1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সার বিক্রি অনিয়ম, সাঈদ ট্রেডার্সে জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সার বিক্রি অনিয়ম, সাঈদ ট্রেডার্সে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার

বগুড়ার নন্দীগ্রামে সার কীটনাশক দোকানে অভিযান চালিয়েছে কৃষি বিভাগ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

সোমবার দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে সাঈদ ট্রেডার্সে অভিযান চালানো হয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রির তথ্য পেয়েছিল কৃষি বিভাগ। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে খুচরা ডিলার আবু সাঈদের অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে অভিযানে সহায়তা করে কৃষি বিভাগ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন, নন্দীগ্রাম থানা পুলিশ। প্রসিকিউটর ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান।

 

 

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights