1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের ৭৮ বন্দির ভোটাধিকার প্রয়োগের সুযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের ৭৮ বন্দির ভোটাধিকার প্রয়োগের সুযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে বগুড়া জেলা কারাগারের ৭৮ জন কারাবন্দি তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে তারা এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

বুধবার (২১ জানুয়ারি) কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বগুড়া জেলা কারাগারে বর্তমানে প্রায় দুই হাজার বন্দি রয়েছেন। ভোটদানে আগ্রহী বন্দিদের শনাক্ত করতে কারাগারের ভেতরে সেন্ট্রাল মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে প্রাথমিকভাবে ৮৭ জন কারাবন্দি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তবে যাচাই-বাছাই শেষে এই সংখ্যা কিছুটা কমে আসে। বগুড়া জেলা কারাগারের অতিরিক্ত জেলার নূরুল মুবীন জানান, আগ্রহী ৮৭ জনের মধ্যে ৭ জনের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ত্রুটি থাকায় তাদের নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হয়নি। বাকি ৮০ জনের নিবন্ধন সম্পন্ন হলেও এর মধ্যে একজন জামিনে মুক্তি পান এবং অপর একজনকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। ফলে চূড়ান্তভাবে ৭৮ জন কারাবন্দির নিবন্ধন বহাল রয়েছে, যাদের মধ্যে ৭ জন নারী।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, শুধু বন্দিরাই নয়, নির্বাচনের দিন দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন এমন ৪৫ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বুধবার দুপুর পর্যন্ত বগুড়া জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৫ জন।

এ বিষয়ে অতিরিক্ত জেলার নূরুল মুবীন বলেন,
“কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। নিবন্ধন সম্পন্ন হওয়া বন্দিদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে এবং তা ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে।”

উল্লেখ্য, বিদ্যমান নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বগুড়ার এই কারাবন্দিরা এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights