
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ। এই স্বীকৃতি জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য সাফল্যের বার্তা নিয়ে এসেছে।
একই সঙ্গে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়টি গাইবান্ধার শিক্ষাঙ্গনে নতুন করে গর্বের জায়গা করে নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই কৃতিত্বের পেছনে রয়েছে প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণের সুদূরপ্রসারী নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়মিত সাফল্য।
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে যে ইতিবাচক ধারা বজায় রেখেছে, এই স্বীকৃতি তারই প্রমাণ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এই গৌরবময় অর্জনের জন্য প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন। আগামীতেও শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতায় ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আরও উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশাই এখন সবার।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 






















