1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া দৌলতপুরে একটি অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া দৌলতপুরে একটি অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার


‎কুষ্টিয়ার দৌলতপুরে একটি স্বনামধন্য চিকিৎসা  প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক ও ব্যবসায়িকভাবে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় বিসমিল্লাহ সনো এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলন অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে। এতে করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সেবাগ্রহীতারাও বিভ্রান্ত হচ্ছেন।
‎বক্তারা আরও বলেন, বিসমিল্লাহ সনো এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। অথচ কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎এ সময় বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার এম এ জামান সহ বিসমিল্লাহ সনো ডায়গনস্টিক সেন্টারের স্টাফগণ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com