1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-২ আসনে জাতীয় পার্টির কর্মীসভা ও মতবিনিময় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-২ আসনে জাতীয় পার্টির কর্মীসভা ও মতবিনিময়

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ আসনে জাতীয় পার্টির উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার।
সভা শুরুর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নেতা-কর্মীদের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে মিলিত হয়। মিছিল ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মতবিনিময় সভায় আলহাজ্ব আব্দুর রশিদ সরকার বলেন, গাইবান্ধা-২ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে জাতীয় পার্টি সবসময় কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে নাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা, সমস্যা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং ভোটারদের কাছে জাতীয় পার্টির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে কর্মীসভা ও মতবিনিময় সভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com