1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচনী অপরাধ দমনে গাইবান্ধার ৫ আসনে মাঠে নামছেন ১০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচনী অপরাধ দমনে গাইবান্ধার ৫ আসনে মাঠে নামছেন ১০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলায় নির্বাচনী অপরাধ দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট-পরবর্তী দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য জেলার পাঁচটি সংসদীয় আসনে ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনীত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনী অপরাধের ক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মধ্যে সুন্দরগঞ্জ-১ আসনে থাকবেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া। সদর-২ আসনে দায়িত্ব পালন করবেন গোবিন্দ চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. গালিব হাসান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী। সাদুল্যাপুর-পলাশবাড়ী-৩ আসনে নিয়োজিত থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহম্মেদ ও লিগ্যাল এইড অফিসার গোলাম রব্বানী। গোবিন্দগঞ্জ-৪ আসনে দায়িত্ব পেয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ অলরাম কাজী এবং গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিভিল জজ আবরার ইয়াসিন রুমি। সাঘাটা-ফুলছড়ি-৫ আসনে দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁও জেলার লিগ্যাল এইড অফিসার মোঃ মজনু মিয়া ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ রফিকুল বারী।
এদিকে জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৭৯টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ তালিকাভুক্ত করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com