1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে উত্তেজনা, গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে উত্তেজনা, গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা আটক

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রভাতে গাইবান্ধা পৌর পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত একটি মিছিল বের করে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত জনতার মধ্যে আলোচনার জন্ম নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এদিন ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরই মধ্যে আকস্মিক এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com