1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে হাটবাজার ইজারা বিজ্ঞাপন নিয়ে লটারি, গণমাধ্যম অঙ্গনে আলোচনার ঝড় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে হাটবাজার ইজারা বিজ্ঞাপন নিয়ে লটারি, গণমাধ্যম অঙ্গনে আলোচনার ঝড়

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সকল হাটবাজার ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারা আহ্বান সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে উপজেলা গণমাধ্যম অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। বিষয়টি এখন পুরো উপজেলায় “টক অব দা টাউন”-এ পরিণত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, উপজেলার আওতাধীন সকল হাটবাজার আগামী ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারা প্রদান করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে উপজেলার গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে দাবি জানান।
একাধিক গণমাধ্যম কর্মীর দাবির মুখে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে লটারির মাধ্যমে পত্রিকা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
জানা যায়, উপজেলার প্রায় ৬০ জন গণমাধ্যম কর্মীর পত্রিকা দুপুর থেকে বিকাল পর্যন্ত যাচাই-বাছাই করা হয়। দীর্ঘ যাচাই শেষে প্রশাসন ৬টি পত্রিকাকে স্থানীয় এবং বাকি পত্রিকাগুলোকে জাতীয় দৈনিক হিসেবে বিবেচনা করে।
পরবর্তীতে স্বচ্ছ প্রক্রিয়ায় আয়োজিত লটারিতে স্থানীয় পত্রিকা হিসেবে মোছাঃ লাবুনী আক্তারের দৈনিক জন সংকেত এবং জাতীয় পত্রিকা হিসেবে মোঃ আশরাফুল আলমের জাতীয় দৈনিক একুশের বাণী নির্বাচিত হয়।
লটারির ফলাফল ঘোষণার পর গণমাধ্যম কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগকে সাধুবাদ জানান। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সরকারি বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করবে।
এদিকে পুরো ঘটনাটি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু হাটবাজার বিজ্ঞাপন লটারি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com