রমজানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনির বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করে জনস্বার্থে ধ্বংস করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভেজাল ও অনুমোদনবিহীন খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

রমজানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

আপলোডের সময় : 09:35:01 pm, Sunday, 1 March 2026