1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জ পৌরসভার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জ পৌরসভার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ৩নং সাহাপাড়া খুলসি এলাকাবাসীর সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্ব সাজাদুর রহমান সাজু,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, বিএনপি নেতা পারভেজ চৌধুরী,আজহারুল ইসলাম বাদশা, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মইনুদ্দিন লিপন,সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা,পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম,মিন্টু সরকার, সাজু শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচন কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com