
সামাজিক যোগাযোগমাধ্যমে Glaxy World BD নামে একটি অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এই প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয়ের পর নিম্নমানের বা নষ্ট পণ্য সরবরাহ করা হচ্ছে এবং পরবর্তীতে তা ফেরত নেওয়া বা টাকা রিফান্ড করা হচ্ছে না।
জানা গেছে, Glaxy World BD নামে একটি ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট ওয়েবসাইট (http://glaxyworldbd.com) ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির প্রচার চালানো হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, অনেক গ্রাহক পণ্য অর্ডার করার পর প্রত্যাশিত মানের পণ্য পাননি। এমনকি পণ্য ফেরত বা পরিবর্তনের কথা বললে কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে তা এড়িয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, পেজে দেওয়া যোগাযোগ নম্বর 01327-003353-01839088556 এ ফোন করলে অনেক সময় অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং সমস্যার সমাধান দেওয়া হয় না।
এদিকে সচেতন মহল বলছে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া অচেনা বা অপরিচিত প্ল্যাটফর্মে লেনদেন না করাই নিরাপদ। বিশেষ করে নতুন বা অপরিচিত পেজ থেকে পণ্য কেনার আগে রিভিউ, গ্রাহক মতামত এবং প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করা জরুরি।
ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে এ ধরনের সন্দেহজনক অ্যাপ বা পেজ থেকে দূরে থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছেন।
সতর্কতা:
সন্দেহজনক অনলাইন প্ল্যাটফর্মে অগ্রিম টাকা পাঠানো থেকে বিরত থাকুন এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।