
গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে দাফনের প্রায় তিন বছর দেড় মাস পর ছোট বোনের লাশ কবর থেকে উত্তোলন করে অন্যত্র পুনরায় দাফন করেছেন বড় ভাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার পলাশবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে বড় ভাই নিজের জমিতে দাফন করা বোনের লাশ কবর থেকে উত্তোলন করে অন্যের জমিতে পুনরায় দাফনের ব্যবস্থা করেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।