
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ‘৭ বিল’ চালনদও নামক এলাকায় আবারও রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, মাটি খেকো হিসেবে পরিচিত অদু ও মেহেদী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাতে ট্রাক্টর ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বিল ও আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
রাতভর ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্রের বিকট শব্দে এলাকাবাসী ঠিকমতো ঘুমাতেও পারছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে করে একদিকে কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।