1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পলাশবাড়িয়া থানা পুলিশ। বুধবার ১১ মার্চ পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়া পাকুর (ইটভাটা সংলগ্ন) নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতক নামা ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখে থানা পুলিশকে অবগত করেন। এরপর পলাশবাড়ী থানার কর্মরত এস আই বাশার তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করে বলা যায় থানায় নিয়ে আসে।

মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাত নামা বাস অথবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণ স্থানীয়দের।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার এস আই এই প্রতিবেদককে জানায়,আমরা লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করতেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় সনাক্ত করতে পারে নাই থানা পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com