
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বর্ণতারা ক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়ির ভিটা বাজারে প্রায় দুয়শো টি অসহায় পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি ও মুড়ি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণতারা ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান সরকার, লাজু মন্ডল মাস্টার, শাহ আলম মাস্টার, শাহাজাহান আলী, টুকু মিয়া প্রমুখ।
এছাড়াও ক্লাবের সভাপতি এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক আব্দুল জোব্বার মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ রাজু মিয়া, আব্দুর রশিদ এবং যুবদল নেতা এরশাদ মিয়া উপস্থিত ছিলেন।
এসময় ক্লাবের নেতৃবৃন্দ জানান, তারা দায়িত্বে থাকা পর্যন্ত এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
স্থানীয়দের মাঝে এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।