1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেলের অভাবে অ্যাম্বুল্যান্স বন্ধ, পথেই ঝড়লো রোগীর প্রাণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেলের অভাবে অ্যাম্বুল্যান্স বন্ধ, পথেই ঝড়লো রোগীর প্রাণ

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫১ বার

 

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চরম অব্যবস্থাপনার কারণে সময়মতো চিকিৎসা না পেয়ে এক গুরুতর আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহত খোকা মিয়া (৬০) উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা এবং আছমতউল্লাহর ছেলে। তিনি স্থানীয় সাখাওয়াত মেম্বারের বড় ভাই ছিলেন।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন খোকা মিয়া। দুর্ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন যুবক দ্রুত তাঁকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।
‎কিন্তু বিপত্তি ঘটে সেখানেই। হাসপাতালে থাকা সরকারি অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় তাঁকে তাৎক্ষণিকভাবে পাঠানো সম্ভব হয়নি। এতে জরুরি চিকিৎসা পেতে দেরি হয় এবং শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে টানানো ১৮ তারিখের একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে।
‎এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন জানান, তেলের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।
‎জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অয়ন মণ্ডল বলেন, গুরুতর অবস্থায় রোগীকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় সময়মতো নেওয়া সম্ভব হয়নি।
‎ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। দ্রুত তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
‎এদিকে, জেলা সিভিল সার্জনের সঙ্গে একাধিকবার পাওয়া যায়নি।
‎স্থানীয়দের অভিযোগ, জরুরি সময়ে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনার বড় ধরনের দুর্বলতার প্রমাণ। এমন অব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com