1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় এসকেএস হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মানে সন্তোষ প্রকাশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় এসকেএস হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মানে সন্তোষ প্রকাশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৬ বার

 

জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে এসকেএস হাসপাতাল পরিদর্শন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সোমবার বিকেলে তিনি পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত হাসপাতালটিতে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বহিঃবিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজি এবং রোগীদের ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এসকেএস হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। এখানকার পরিবেশ ও রোগীদের প্রতি সেবার মান সন্তোষজনক।”
তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে নম্র আচরণ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রোগী যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারির কথা জানান তিনি।
এ সময় হাসপাতালের সিনিয়র ম্যানেজার রেজাউল হক মন্ডল, আই হাসপাতালের ম্যানেজার মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসককে তাদের কার্যক্রম ও বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়ে অবহিত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা সর্বদা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে কাজ করবেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com