1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, প্রার্থীপ্রতি দাবি ৩–৩.৫ লাখ টাকা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, প্রার্থীপ্রতি দাবি ৩–৩.৫ লাখ টাকা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৭ বার

 

গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কেএসএফ ট্রেড লিমিটেড’-এর বিরুদ্ধে প্রার্থীপ্রতি ৩ থেকে ৩.৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবির অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে নেতা অতনু সাহার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র জেলা সিভিল সার্জনের নিকট জমা দেওয়া হয়। অভিযোগের সঙ্গে ঘুষ দাবির প্রমাণ হিসেবে অডিও রেকর্ডসহ ডিজিটাল তথ্যও সংযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। এতে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, আর অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে—যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, “স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অর্থের বিনিময়ে নিয়োগের এই সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। জমা দেওয়া প্রমাণাদি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com