1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলছড়িতে ভিক্ষুক পুনবার্সনে এগিয়ে এলেন ইউএনও - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলছড়িতে ভিক্ষুক পুনবার্সনে এগিয়ে এলেন ইউএনও

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯১ বার

 

গাইবান্ধার ফুলছড়িতে উপজেলার নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের ভিক্ষুকদের পুনর্বাসনে এগিয়ে এলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

সোমবার তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাটে ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ভিক্ষুক আব্দুল গফুরকে একটি দোকানঘর নির্মানও ব্যাবসা পরিচালনার জন্য মনোহারি মালামাল দোকানে তুলে দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা পল্লী বিমোচন কর্মকর্তা ,কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যরা।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান আমারদেশকে বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্পের আওতায় ভিক্ষুকদের পুনর্বাসন করবো। ইতিমধ্যে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। কেতকির হাটের আব্দুল গফুরকে দোকান ঘড়সহ মালামাল বুঝিয়ে দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় প্রতিজনকে ৪৭ হাজার টাকা প্রদান করা হবে। এর আগেও ভিক্ষুক পুনর্বাসন আওতায় উপজেলা সদরে একজনকে পুনর্বাসন করা হয়েছে বলে জানান উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com