1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামী লীগের ‘হাইব্রিড’ নেতা ও ইউপি সদস্য বিএনপির ছত্র ছায়ায় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামী লীগের ‘হাইব্রিড’ নেতা ও ইউপি সদস্য বিএনপির ছত্র ছায়ায়

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার

 

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আট নাম্বার মনোহরপুর ইউনিয়নের এক ইউপি সদস্য ইদ্রিস আলী ওরফে (মাস্তান)। ঘোড়া বান্দা দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এই সদস্যকে ঘিরে অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পরিচয়ে রাজনীতি করলেও বর্তমানে বিএনপির ছত্র ছায়ায় সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউপি সদস্য একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে দলীয় সুবিধাও ভোগ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে বিএনপির ছত্র ছায়ায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাকে ‘হাইব্রিড নেতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সুবিধা অনুযায়ী দল পরিবর্তন করা রাজনৈতিক নৈতিকতার পরিপন্থী। আবার কেউ কেউ বিষয়টি অস্বীকার করে বলছেন, এটি প্রতিপক্ষের অপপ্রচার।
অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং স্পষ্ট কোনো মন্তব্য দিতে রাজি হননি।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দলবদল বা দ্বৈত অবস্থান রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলতে পারে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত হওয়া জরুরি বলেও তারা মত দেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আরো অনেক তথ্যসহ টিভিতে আসছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com