1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ছুরি ধরে ছিনতাই, জনতার হাতে আটক যুবক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ছুরি ধরে ছিনতাই, জনতার হাতে আটক যুবক

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার

গাইবান্ধা শহরের সরকারপাড়ায় ছুরি ধরে টাকা ও স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগে আশিক (বুলেটের ছেলে) নামে এক যুবককে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়।
জানা গেছে, ঢাকা থেকে আসা আরমান নামে এক যুবক সরকারপাড়ার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর বিল দিতে গেলে তার কাছে থাকা টাকা দেখে অভিযুক্ত আশিক তাকে অনুসরণ করে। পরে গলায় ছুরি ধরে তার কাছ থেকে ২৫ হাজার ৪০০ টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারী আশিককে তার বাড়ি থেকে ধরে ফেলে। পরে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে সে গাইবান্ধা সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com