1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে আগুন, সনদপত্র সহ গুরুত্বপুর্ন কাগজপত্র পুড়ে ছাই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে আগুন, সনদপত্র সহ গুরুত্বপুর্ন কাগজপত্র পুড়ে ছাই

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার

 

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে আগুন লেগে সনদপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

রোববার (৫ এপ্রিল) ভোর রাতে এ ঘটনাটি ঘটে। আগুনে শিক্ষকের অফিস, লাইব্রেরী ও অফিস রুমের কম্পিউটারসহ ল্যাপটপ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ দেওয়ান গোলাম রাব্বানী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই অফিসের আলমারিতে রাখা শিক্ষার্থীদের বিভিন্ন সনদপত্র, উপবৃত্তির কাগজপত্র ও কলেজের অতি গুরুত্বপূর্ণ ফাইল পত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সুত্রে জানাযায়, গভীর রাতে বৈদ্যুতিক শক্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আরও জানান যদি রাতে নিরাপত্তাকর্মী থাকত তাহলে প্রতিষ্ঠানটির এত ক্ষতিগ্রস্ত হতনা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com