1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও প্রশিক্ষণের উদ্ভোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও প্রশিক্ষণের উদ্ভোধন

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার

 

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে রবিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়। এসময় তিনি বলেন, খেলাধুলা একটি নৈপুণ্য এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন। তিনি আরও বলেন, গ্রামীণ খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এ্যাথলেটিকসের পাশাপাশি গ্রামীণ খেলাধুলার আয়োজন করায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম।
প্রতিযোগিতায় সদরের স্কুল মাদ্রাসা ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০জন বালক-বালিকা অংশগ্রহণ করে। মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায় এর উপস্থিতিতে জেলা পর্যায়ের (অনুর্ধ্ব-১৪) মাসব্যাপী এ্যাথলেটিকস্ প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com