1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির জেলা কমিটি গঠন - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির জেলা কমিটি গঠন

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার

 

গাইবান্ধায় ভাওয়াইয়া সংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নতুন উদ্দীপনা নিয়ে ভাওয়াইয়া একাডেমির জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে জেলা শহরের ২নং রেলগেট সংলগ্ন বন্ধু সংস্থা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া একাডেমির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস. এম. আমজাদ হোসেন দীপ্তি। তিনি তার বক্তব্যে বলেন, ভাওয়াইয়া কেবল একটি সংগীতধারা নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মো. সিরাজুল ইসলাম সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সংগঠনের নেতৃবৃন্দ—শহীদুল ইসলাম, মো. আব্দুস সালাম রাজু, আফছার আলী, রেজাউল করিম রেজা, মো. মমিন হক্কানী, মো. জিয়াউর রহমান জিয়া, আব্দুল ওয়াহেদ মিয়া, তোফাজ্জল হোসেন ও দুলাল সরকার দোলন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সালাম রাজু এবং সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সোনা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াউর রহমান জিয়া এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. আফছার আলী। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ মিয়া, সাংগঠনিক প্রচার ও দপ্তর সম্পাদক দুলাল সরকার দোলন এবং সদস্য হিসেবে রোকসানা আক্তার রিতা ও মো. মমিন হক্কানী মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, গাইবান্ধায় ভাওয়াইয়া সংগীতের চর্চা আরও বেগবান করতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, প্রশিক্ষণ কর্মশালা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিল্পীদের বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ভাওয়াইয়ার মর্যাদা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভাওয়াইয়া সংগীতের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com