স্ত্রীকে মারধর করে অবুঝ সন্তানকে নিয়ে উধাও স্বামী, যৌতুক দাবির অভিযোগ

স্ত্রীকে মারধর করে মেয়ের বাড়ি থেকে বাবা তার অবুঝ সন্তানকে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। একই সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী পক্ষের লোকজন বিভিন্ন অজুহাতে টাকার দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় প্রায়ই গৃহবধূকে মারধর ও হুমকি দেওয়া হতো। সর্বশেষ মেয়ের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করে তাদের অবুঝ সন্তানকে জোরপূর্বক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সন্তানকে দ্রুত উদ্ধার এবং নির্যাতনের বিচার দাবি করেছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, পারিবারিক নির্যাতন ও যৌতুকের মতো অপরাধ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

স্ত্রীকে মারধর করে অবুঝ সন্তানকে নিয়ে উধাও স্বামী, যৌতুক দাবির অভিযোগ

আপলোডের সময় : 10:34:17 pm, Thursday, 23 April 2026