1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুন্দরগঞ্জের শান্তিরামে গবাদিপশুর ঔষধ বিতরণ, উপকৃত সাধারণ মানুষ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুন্দরগঞ্জের শান্তিরামে গবাদিপশুর ঔষধ বিতরণ, উপকৃত সাধারণ মানুষ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার

উদ্যোক্তা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে অবহেলিত জনপদ শান্তিরামকে আলোকিত করে সারাদেশে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিল্পপতি মোঃ দাছিজুল হক আনিছ।

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নবীন উদ্যোক্তাদের নিয়ে তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। এর অংশ হিসেবে শান্তিরাম গ্রামের সাধারণ মানুষের মাঝে গবাদিপশুর কৃমিনাশক, ভিটামিন-মিনারেল প্রিমিক্সসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পশুপালন খাতকে আরও এগিয়ে নিতে হবে। সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com